শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নাগরিক শোকসভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

Spread the love

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বিশাল নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) বেলা আড়াইটায় শুরু হওয়া এই শোকসভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকোর পরিবারসহ পরিবারের অন্যান্য সদস্যরা। বিকেল ৩টা ৫ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এতে শোকগাথা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।

শোকসভায় রাজনৈতিক কোনো বক্তব্য প্রদান করা না হলেও দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, শিক্ষক, চিকিৎসক এবং ধর্মীয় ও পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিরা বেগম জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজিত এই শোকসভায় আমন্ত্রণপত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন এবং তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে দাফন করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ নাবিক আটক

অভিযানে ২২৮ তালেবান যোদ্ধা নিহত, দাবি পাকিস্তানের

বিএনপিকে কড়া সমালোচনা, ‘গাদ্দারি’ প্রসঙ্গ তুললেন মামুনুল হক

বৈরী আবহাওয়ায় বাণিজ্যমেলায় ক্রেতা সমাগম কম

সাবেক ভূমিমন্ত্রীর নামে চেক ব্যবহার ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনে

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাদী চেনেন না আসামিকে, গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো অধ্যক্ষকে

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

তিন মন্ত্রণালয়ের তিন সচিবের পদান্তর

ঢাকা বোর্ডে এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বোর্ডে এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ