বুধবার , ২২ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতের আসামে ভয়াবহ বন্যায় ৩১ জনের মৃত্যু, পানিবন্দী সাড়ে ৫ লাখ মানুষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ

Spread the love

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতি আরও সংকটজনক রূপ ধারণ করেছে। উজান থেকে নেমে আসা ঢল ও মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট এ প্লাবনে নতুন করে আরও ৩১ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে কেবল গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ২১ জন। আজ বুধবার (২২ জুলাই, ২০২৬) এক প্রতিবেদনে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য নিশ্চিত করেছে।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ASDMA) জানিয়েছে, বর্তমানে রাজ্যের ১৬টি জেলার ৪৪টি রাজস্ব সার্কেলের অধীন প্রায় ৮৭২টি গ্রাম এবং সাড়ে ৫ লাখেরও বেশি মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। এ ছাড়া ২৪ হাজার ২১০ হেক্টরেরও বেশি ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। দুর্গত মানুষের সহায়তায় স্থানীয় প্রশাসন ২৭৩টি ত্রাণ শিবির স্থাপন করেছে, যেখানে ইতোমধ্যে ১ লাখ ১৪ হাজারের বেশি আশ্রয়হীন মানুষ আশ্রয় নিয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF) ও স্থানীয় পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। বন্যাকবলিত এলাকা এবং ত্রাণ কেন্দ্রগুলো পরিদর্শনের উদ্দেশ্যে আজ চরাইদেও, নাজিরা, শিবসাগর, সোনাড়ি ও জোড়হাটের মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছানো ও চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

সর্বশেষ - অপরাধ