বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফিলিস্তিনকে স্বীকৃতির পথে ব্রিটেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর শেষে এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

গত জুলাইয়ে স্টারমার সতর্ক করেছিলেন, গাজায় দুর্ভোগ লাঘব ও যুদ্ধবিরতিতে ইসরায়েল পদক্ষেপ না নিলে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইসরায়েল শর্ত প্রত্যাখ্যান করায় সিদ্ধান্ত কার্যত নিশ্চিত হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র এর কঠোর বিরোধিতা করছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডাসহ আরও কয়েকটি দেশও একই পথে হাঁটতে পারে।

সর্বশেষ - অপরাধ