শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ণ

Spread the love

ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশি কর্মী নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ।

প্রেসিডেন্ট বেগাজ বলেন, “আমাদের দেশে শ্রমশক্তির প্রয়োজন। ইতিমধ্যে কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশি কর্মী নিয়োগের আবেদন করেছে।” তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ ও পর্যটন খাতে সম্ভাবনার কথাও তুলে ধরেন এবং বাংলাদেশি পর্যটকদের আলবেনিয়ার দক্ষিণ উপকূলে আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, বাংলাদেশের তরুণ ও উদ্যমী কর্মশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। জবাবে প্রেসিডেন্ট বেগাজ বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি বিবেচনা করার কথাও জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে বলেন, বাংলাদেশ চিকিৎসক, নার্স, কারখানা ও কৃষিখাতের শ্রমশক্তি সরবরাহে সক্ষম এবং এ ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের গুরুত্ব রয়েছে। এছাড়া আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানান প্রেসিডেন্ট বেগাজ।

বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আ. লীগের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন অ্যাটর্নি জেনারেল

২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

‘গরবিনী মা’ সম্মাননা ২০২৬: ১১ জন রত্নগর্ভাকে স্বীকৃতি

তীব্র তাপে আরব বিশ্বের পাঁচ দেশে ভয়াবহ দাবানল

‘আগে সুষ্ঠু পরিবেশ, পরে নির্বাচন’: জামায়াত আমির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিএনপির নির্বাচন প্রস্তুতি, প্রথম সভায় উপস্থিত তারেক রহমান

নয়াদিল্লির লাল কেল্লায় বিস্ফোরণে ১২ নিহত, ২০-এর বেশি আহত

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘নয়া মানুষ’ মুক্তি এ বছরই

বিজয়ের সরাসরি হুংকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে