শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন আপাতত স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৬ ৬:০৩ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও প্রার্থীর যোগ্যতা–অযোগ্যতার মতো স্পর্শকাতর বিষয়ে একাধিকবার বিপরীত সিদ্ধান্ত দেওয়ায় নির্বাচন ও গণভোট আয়োজনেও এর প্রভাব পড়ছে।

সীমানা সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেও পরে তা প্রত্যাহার করে নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ২৪ ডিসেম্বর ইসি সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করলেও আপিল বিভাগের আদেশে সেই সংশোধনী স্থগিত হয়।

ইসির একাধিক কর্মকর্তা জানান, আপিল নিষ্পত্তির আগেই হাইকোর্টের রায়ের আলোকে সীমানা পরিবর্তন করায় জটিলতা আরও বেড়েছে। ফলে নির্বাচনী কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, দুই আসনের নির্বাচন পুরোপুরি বাতিল নয়, বরং সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত আপাতত স্থগিত রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও স্মৃতিচারণ

????️ ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত

ডুয়েটের ক্যাম্পাসে রণক্ষেত্র, শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ

১২৭ জুলাই যোদ্ধার গেজেট বাতিলের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

মাদারীপুরে মানব পাচার মামলায় তিন দালাল গ্রেফতার