মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপের নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

Spread the love

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন রোধে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কঠোর পদক্ষেপ (ড্রাইভ) নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) শবে কদরের ছুটির দিনে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি সরকারের এই নির্দেশনার কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। স্বরাষ্ট্র, আইন, শিক্ষা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতো সংশ্লিষ্ট দপ্তরগুলোকে একে অপরের সঙ্গে সমন্বয় করে এই অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে আসন্ন ঈদের ছুটির সময়ে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে বলা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় ৪.১ মাত্রার ভূমিকম্প: কাঁপল দক্ষিণ-পশ্চিমাঞ্চল

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ বৈঠক

ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জানাজার জন্য হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে স্বাক্ষর ট্রাম্পের

ট্রাম্প দিলো ‘বোমা হামলা’র হুমকি, ‘নতুন কার্ড’ নিয়ে প্রস্তুত ইরান

এআই প্রযুক্তিতে এক সপ্তাহেই ছাড়াল ৩০০ ডিজিটাল মামলা

মিশরে বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮

‘আবাবিল’ ড্রোন প্রকল্পে সংশ্লিষ্টতা: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিষেধাজ্ঞা

জামিনে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন