রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘ভারতে আসামিদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর গ্রেফতার না হওয়া পর্যন্ত র‌্যাব সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান।

রবিবার রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে তারা ৮ জন আসামিকে গ্রেফতার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করেছে। তবে মূল আসামি ফয়সাল ও আলমগীর এখনও গ্রেফতার হয়নি, তাদের অবস্থান শনাক্তে প্রযুক্তি ও ম্যানুয়াল পদ্ধতিতে কাজ চলছে।

র‌্যাব ডিজি আরও বলেন, আসামিরা ভারতে পালিয়েছে এমন তথ্য রয়েছে, কিন্তু তাদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার জন্য অনেক উপায় রয়েছে। তারা দেশের বাইরে থাকলেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় সব উপায় প্রয়োগ করা হবে।

তিনি বলেন, আসামিদের গ্রেফতারের মাধ্যমে আমরা জনমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই এবং এই হত্যাকাণ্ডের সব রহস্য উদঘাটন করব।

সর্বশেষ - অপরাধ