জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
এই মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে।
সকাল থেকেই আদালতপাড়ায় নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল এলাকায় বিজিবি, ডিএমপি ও এপিবিএনের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সেখানে সাঁজোয়া যানও মোতায়েন রয়েছে।



















