বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মরদেহ বহনকারী গাড়িবহর গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসা থেকে যাত্রা শুরু করে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে বাদ জোহর বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

জানাজা ও দাফনকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো এলাকাকে একাধিক নিরাপত্তা জোনে ভাগ করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

পবিত্র ঈদুল আজহা উদযাপিত: ত্যাগের মহিমায় ভাস্বর দেশ

ইরান যুদ্ধে পেন্টাগনের ব্যয় দিয়ে বাঁচানো যেত ৯ কোটি প্রাণ: জাতিসংঘ

শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম

স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের প্রথম শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর পুনর্বহাল হবে: তারেক রহমান

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিরা ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবে

নিষেধাজ্ঞা প্রত্যাখ্যাত করে ইরানের পারমাণবিক কেন্দ্র ঘোষণা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে

হাদিকে দেখতে হাসপাতালে গেলেন তিন উপদেষ্টা