শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উদ্ভাবকদের স্বীকৃতি দিতে উদ্যোগী সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ

Spread the love

আগামীকাল উদযাপিত হতে যাওয়া ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্ভাবক, গবেষক ও সৃজনশীল ব্যক্তিদের মেধার যথাযথ স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সরকার অনলাইন নিবন্ধন, দ্রুত সেবা প্রদান এবং নকল পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি কার্যকর ও আধুনিক সেবা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এবারের প্রতিপাদ্য ‘মেধাস্বত্ব ও ক্রীড়া: প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো’-কে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি, কৃষি ও স্টার্টআপের এই যুগে মেধাস্বত্ব সুরক্ষা জাতীয় অগ্রগতির অন্যতম প্রধান শর্ত।

বাণীতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য যেমন জামদানি ও ইলিশের আন্তর্জাতিক স্বীকৃতি ও মর্যাদা সংরক্ষণে সরকার অঙ্গীকারবদ্ধ। এবার ক্রীড়াকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন এবং জানান, ক্রীড়া এখন কেবল বিনোদন নয়, বরং একটি শক্তিশালী অর্থনৈতিক খাত। জাতীয় ক্রীড়াবিদদের জন্য ভাতা ও স্পোর্টস কার্ড চালুর মাধ্যমে তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী নতুন প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ তৈরির কাজ চলমান রয়েছে। এসব উদ্যোগ ক্রীড়াভিত্তিক শিল্প, ব্র্যান্ডিং এবং কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দেবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত