শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আমরা নিশ্চিত খামেনি মারা গেছেন: ট্রাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ

Spread the love

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে ‘নিশ্চিত’ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী খামেনির মৃত্যুর খবরটি সঠিক এবং ইরানের নীতিনির্ধারক পর্যায়ের অধিকাংশ নেতাই এখন আর নেই। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইসরায়েলের প্রাথমিক হামলায় খামেনিসহ শীর্ষস্থানীয় ৫ থেকে ১০ জন ইরানি নেতা প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনির ‘অস্তিত্ব না থাকার’ জোরালো ইঙ্গিত দিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ দাবি করেছে, তেহরানের প্রাসাদ কমপ্লেক্সে হামলার পর ধ্বংসস্তূপ থেকে খামেনির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই ছবি নেতানিয়াহুকে দেখানো হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও খামেনির বাসভবন সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। তবে তেহরান এই পুরো বিষয়টিকেই ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম লিডার খামেনি দুজনেই সুস্থ আছেন এবং রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

সূত্র: এনবিসি নিউজ

সর্বশেষ - অপরাধ