রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এনসিপি থেকে পদত্যাগ তাজনূভা জাবীনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে তাজনূভা জাবীন লেখেন, তিনি অত্যন্ত ভাঙা মন নিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে এটি তার জন্য সঠিক সিদ্ধান্ত।

পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি আবেগঘন অনুভূতি প্রকাশ করে বলেন, নির্বাচনকে সামনে রেখে তার মা চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন, এমন সময়ই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। তিনি স্বীকার করেন, তার এই সিদ্ধান্তে অনেকেই কষ্ট পেয়েছেন, তবে নিজের আত্মসম্মানবোধ ও বাস্তবতার বিবেচনায় এ পথই বেছে নিতে হয়েছে।

সমর্থকদের পাঠানো অনুদান ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাজনূভা জাবীন জানান, প্রাপ্ত সব ডোনেশন একে একে ফেরত দেওয়া হবে। এ জন্য কিছুটা সময় প্রয়োজন হবে এবং কীভাবে ধাপে ধাপে অর্থ ফেরত দেওয়া হবে, সে বিষয়ে তিনি পরবর্তীতে বিস্তারিত জানাবেন। তিনি জোর দিয়ে বলেন, প্রত্যেকটি পয়সাই ফেরত দেওয়া হবে।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আগে কখনো রাজনীতিতে যুক্ত ছিলেন না। চলতি বছরের জুলাইয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই রাজপথে নামেন। জীবনের শেষ দিন পর্যন্ত দেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

পোস্টের শেষ অংশে তাজনূভা জাবীন বলেন, মধ্যপন্থী ও বাংলাদেশপন্থী নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে জায়গাটি ফাঁকা পড়ে আছে, তা পূরণ করার চেষ্টা তিনি চালিয়ে যাবেন। সময়ই বলে দেবে ভবিষ্যৎ পথচলা কোথায় গিয়ে দাঁড়ায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাকসু নির্বাচন: ফল ঘোষণা শুরু, ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ

যৌন হেনস্তার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

রামিসা হত্যার বিচারের দাবি, মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

চীনের আমন্ত্রণে বিএনপির উচ্চপর্যায়ের সফর

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন

কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা

ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, শিগগিরই ইন্টারনেট চালুর আশ্বাস

ইতালিতে ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত: দুই আরোহী নিহত

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’, কোরবানি স্থগিত