বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পিলখানা ট্র্যাজেডি: অজানা ও স্পর্শকাতর নতুন তথ্য ফাঁস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৪:২২ পূর্বাহ্ণ

Spread the love

পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ১৬ বছর পর স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন সামনে এসেছে। রোববার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া ৪০০ পৃষ্ঠার এ প্রতিবেদনে উঠে এসেছে বহু অজানা তথ্য—কারা ছিলেন নির্দেশদাতা, কারা পূর্বজ্ঞান থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় ছিলেন এবং কেন এতদিন সত্য চাপা ছিল।

নির্ভরযোগ্য সূত্র জানায়, এই হত্যাকাণ্ডকে ‘রাষ্ট্রীয় ব্যর্থতার সম্মিলিত ফল’ হিসেবে উল্লেখ করেছে কমিশন। রাজনৈতিক সিদ্ধান্তহীনতা, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং গোয়েন্দা ব্যর্থতার জটিল সমন্বয়কে প্রতিবেদনে দায়ী করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, সেনাবাহিনীর বহু শীর্ষ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির নাম এসেছে।

রাজনৈতিক পর্যায়ে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, কামরুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল, মেহের আফরোজ চুমকি, প্রয়াত মতিয়া চৌধুরীসহ আরও অনেকে।

এ ছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কয়েকজন সাবেক সেনাপ্রধান ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তার নাম—জেনারেল মইন ইউ আহমেদ, ভাইস অ্যাডমিরাল জহির উদ্দীন আহম্মেদ, এয়ার মার্শাল এসএম জিয়াউর রহমান, লে. জেনারেল সিনা ইবনে জামালী, জেনারেল আজিজ আহমেদসহ একাধিক ব্রিগেডিয়ার জেনারেল।

প্রতিবেদনের আলোচনায় তিনজন সাংবাদিকের নামও এসেছে, যাদের ‘ঘটনাকে প্রভাবিতকারী ভূমিকা’ নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।

কমিশনের ভাষ্য অনুযায়ী, পিলখানা হত্যাকাণ্ড ছিল “সমন্বিত ব্যর্থতার নির্মম পরিণতি”, এবং সত্য গোপনের পেছনে জড়িত ছিলেন ক্ষমতাসীন রাজনীতি, প্রশাসনের অংশবিশেষ ও গোয়েন্দা কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে বর্ডার ক্রস গরুর অনুপ্রবেশে খামারিদের কপালে চিন্তার ভাঁজ

নির্বাচনে হারিনি, আমি পদত্যাগ করব না: মমতা

গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে

ইসরায়েলে এক ঘণ্টায় ৬ দফা হামলা, এরপর যুদ্ধবিরতির ঘোষণা ইরানের

উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফখরুল

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেছেন সেনাপ্রধান

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

ভোটারদের কেন্দ্রে আনতে গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা

সংবাদ সম্মেলনের আগেই এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তার