মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইমরান খানের অবস্থা নিয়ে গুঞ্জন, ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে মারা গেছেন—এমন গুজব কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সরকারের পক্ষ থেকে বা কারা কর্তৃপক্ষের কোনো তথ্য পাওয়া যায়নি, এবং পরিবারও দীর্ঘদিন তাকে দেখতে পারেনি। খবর এনডিটিভি।

ইমরান খানের খোঁজ জানতে ও তার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিক্ষোভের ডাক দিয়েছে। তবে রাওয়ালপিন্ডিতে ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও পাঁচজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা জানিয়েছেন, জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারার আওতায় অস্ত্র, লাঠি, পেট্রল বোমা বা সহিংসতার উপকরণ বহন, উসকানিমূলক বক্তব্য ও মোটরসাইকেলে পেছনে আরোহী বহনও নিষিদ্ধ।

বর্তমানে ইমরান খান আদিয়ালা কারাগারে বন্দি আছেন।

বিডি-প্রতিদিন/সুজন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতি সাময়িক স্থগিত

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণের অভিযোগে ২ শিক্ষার্থী আটক

ইরানের ওপর মার্কিন হামলা: ১৫ বছরের পরিকল্পনার ‘চূড়ান্ত পরিণতি’

আইজিপি বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ

সুদহার বাড়ছে সব ধরনের সঞ্চয়পত্রের

ইরানকে ঘিরে নতুন মার্কিন পরিকল্পনা জানানো হলো ইসরায়েলকে

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তির দাবিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ফেব্রুয়ারিতেই নির্বাচন, বিলম্বের আশঙ্কা নেই