মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে তা মানতে বাধ্য নয় দলগুলো’ — সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই সনদের বাইরে গিয়ে সরকার কোনও সিদ্ধান্ত নিলে তা মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সনদে বিভিন্ন দলের কিছু ‘নোট অব ডিসেন্ট’ আছে। সনদে বলা হয়েছে, ইশতেহারে উল্লেখ থাকলে এবং ভোটে রায় পেলে সেভাবে বাস্তবায়ন করা হবে, কিন্তু সুপারিশমালায় এমন কিছু নেই। আমরা এখনো সেই অবস্থানেই আছি যে, গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে।”

তিনি আরও বলেন, “নতুন ইস্যু তৈরি করে যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে আলাপ করা প্রয়োজন। তবে সনদের বাইরে সরকার কোনও সিদ্ধান্ত নিলে স্বাক্ষরকারী দলগুলো সেটি মানতে বাধ্য নয়।”

বিএনপির এই নেতা বলেন, “প্রেসিডেন্ট অর্ডার জারির মতো পরিস্থিতি দেশে নেই, কারণ এটি সংবিধানে নেই। সরকার চাইলে কোনও বিষয়ে প্রজ্ঞাপন দিতে পারে, তবে সেটি আইনি মর্যাদা পাবে না। প্রজ্ঞাপন মানে আইন নয়।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে রণক্ষেত্র: এনসিপি’র গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক কোনো ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮ বছর হলেই ভোটার হওয়া যাবে: নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন

৭০ জনের বেশি বাংলাদেশি নিয়ে ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা

নারায়ণগঞ্জে বাস খাদে, নারী-শিশুসহ আহত ১০

২৩ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

শেখ হাসিনার দপ্তর ও বাসার আড়াই কোটি টাকার খাবারের বিল বাকি

নির্বাচন ও গণভোটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ