বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিজের বিচার লাইভ সম্প্রচারের আবেদন জানালেন ইনু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ণ

Spread the love

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান নিজের বিচার কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ তার পক্ষে এ আবেদন করেন আইনজীবীরা।

২০২০ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত ছয়টি হত্যাসহ উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। মামলায় তার বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এর আগে সোমবার মামলার পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণে পঞ্চম সাক্ষী হিসেবে কাশিমপুর কারাগার-২–এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্যের বিচারিক প্যানেল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ-ইইউ আলোচনা

অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে জাতীয় পার্টি

পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, জানাল ইরান

জেতার নেশায় এখনো মগ্ন রোনালদো সাক্ষাতকারে বললেন, ‘ইনশাআল্লাহ’

আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন: উপদেষ্টা রিজওয়ানা

ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে অস্ত্রধারীর পরিচয় নিয়ে বিতর্ক

সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা

সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

ঈদের ছুটি শেষে ঢাকা অভিমুখে মানুষের ঢল: কর্মচঞ্চল হচ্ছে রাজধানী