মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে ভোটে: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের জনগণ ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

ড. ইউনূস বলেন, ভোট হচ্ছে জনগণের ভবিষ্যৎ রচনার প্রধান হাতিয়ার। ভোট বাক্সে ভোট দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। তাই সবাইকে নিজের ভোট সযত্নে ভোট বাক্সে দিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ভোট দিতে গেলে কেউ বাধা সৃষ্টি করলে তা সুশৃঙ্খলভাবে প্রতিহত করতে হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে।

সর্বশেষ - অপরাধ