মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ২:২০ পূর্বাহ্ণ

Spread the love

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৩ মিনিটে দিনের প্রথম প্রহরে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর সকাল ৬টা ৫৭ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি: স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা নির্দেশনা জারি

বিদায়ী নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট’: প্রধানমন্ত্রী

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে ড. ইউনূসের শুভেচ্ছা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ,

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

রিহ্যাব ফেয়ারে “হোপ হোমস লিমিটেড” ক্রেতাদের পছন্দের শীর্ষে

গুমের ঘটনায় জড়িত যত ক্ষমতাবানই হোক, বিচার হবে: রাষ্ট্রপতি

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে: অর্থমন্ত্রী

তারেক রহমানের প্রস্তাব: রমজানের আগেই হোক জাতীয় নির্বাচন