বুধবার , ১২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

“নির্বাচনের আগে গণভোটের কোনো প্রয়োজন নেই” — সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো যৌক্তিকতা বা প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি প্রস্তাব করেছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই ছোট ব্যালটে জনগণের মতামত নেওয়া যেতে পারে, যা হবে বাস্তবসম্মত, গ্রহণযোগ্য এবং ব্যয়-সাশ্রয়ী।

বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়ে ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার থেকে সরে যেতে পারেন না বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন।

তিনি অভিযোগ করেন, “জুলাই জাতীয় সনদের অনেক দফা থেকে সরকার সরে গেছে। এতে বিভাজন সৃষ্টি হতে পারে।” এসময় তিনি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ আচরণের আহ্বান জানান

বিএনপি নেতা আরও জানান, জুলাই সনদে ৮৪টি দফা ছিল, যার কিছু বিষয়ে বিএনপি ও অন্য রাজনৈতিক দলের ‘নোট অব ডিসেন্ট’ ছিল। তবে জনগণের ম্যান্ডেট পেলে দলগুলো তাদের ইশতেহারে সেসব বাস্তবায়ন করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

এনসিপির সঙ্গে জোট গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব হয়নি, তবে সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।”

এছাড়া তিনি জানান, বিএনপি মনে করে না যে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে নির্বাচন অবৈধ বা অংশগ্রহণমূলক হবে না
শেষে তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষ দিকে দেশে ফিরবেন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশাল অভিযান: ৪ হাজার সদস্যের অংশগ্রহণ

ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাখ্যান চীনের

আগস্টের শেষেই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার আশা

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ ও আমানত ফেরতের দাবি

টেকসই উন্নয়নে রাজনীতিতে সৎ ও মেধাবীদের আসতে হবে

সীমান্তে বিএসএফের আগ্রাসন আর বরদাস্ত নয়: এনসিপি’র হুঁশিয়ারি

খামেনির জানাজায় যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

মুষলধারে বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা