প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বৈঠকে জাতীয় রাজনীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সমসাময়িক ইস্যুগুলো গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


















