বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাইকোর্ট এলাকায় পুলিশের লাঠিচার্জে আহত ৭ জন ঢামেকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর হাইকোর্ট এলাকায় ছাত্র-জনতার ওপর পুলিশি হামলায় ৬ শিক্ষার্থীসহ ৭ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।

গতকাল বুধবার আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে গেলে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে ৭ জন আহত হন।

আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম নেবুলা (২২), জাহিদুল ইসলাম রিয়াদ (২২), নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা ১ম বর্ষের মারুফ হোসেন (২০), ঢাকা কলেজের অর্থনীতি তৃতীয় বর্ষে শিক্ষার্থী তৈয়ব ইসলাম (২৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ চতুর্থ বর্ষের ইভান তাহসিব (২৩), ইডেন কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুন (২৪) ও পথচারী মো. বাবুল (৪৮)।

আহত ইভান তাহসিব বলেন, গতকাল আদিবাসী শিক্ষার্থীদের উপর হামরার প্রতিবাদ জানাতে আমরা সংক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য্যের সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি করছিলাম। হাইকোর্ট এলাকায় পৌছালে পুলিশি বাধার সম্মিখীন হই। বাধা অতিক্রম করে যাওয়ার সময় পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে এবং জলকামান নিক্ষেপ করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ৭ জন আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাদের অবস্থা গুরুতর নয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত