রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজান প্রেসিডেন্টের কন্যাদের সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

Spread the love

আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের কন্যা লেইলা আলিয়েভা ও আরজু আলিয়েভা আজ রবিবার (৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই বন্ধুত্বপূর্ণ দেশের সাংস্কৃতিক, পরিবেশগত এবং জনসম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রফেসর ইউনূস কপ-২৯ উপলক্ষে গত বছরের শেষ দিকে বাকু সফর ও রাষ্ট্রপতি আলিয়েভের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশ–আজারবাইজানের বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।

হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা লেইলা আলিয়েভা প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রপতি আলিয়েভের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বন্যপ্রাণী সংরক্ষণসহ পরিবেশ খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেন।

এটি ছিল আজারবাইজান প্রেসিডেন্টের কন্যাদের প্রথম বাংলাদেশ সফর। বৈঠকে জানানো হয়, তারা ঢাকায় অনাথ ও অভিভাবকহীন শিশুদের সহায়তাকারী একটি স্থানীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। একই সঙ্গে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ–সংক্রান্ত প্রকল্পে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি জানান, আসন্ন নির্বাচনের পর ঢাকায় একটি দূতাবাস খোলার প্রক্রিয়া চলছে। প্রধান উপদেষ্টার অনুরোধের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, চিকিৎসায় যাচ্ছেন বিদেশে

এনসিপি’র নিবন্ধনে ৬ ত্রুটি, ৩ আগস্টের মধ্যে সংশোধনের নির্দেশ ইসির

যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতো না: ট্রাম্প

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

জনপ্রশাসন সচিবকে সরিয়ে পরিকল্পনা কমিশনে বদলি

গণহত্যার প্রতিবাদে প্যারিস-স্টকহোমে উত্তাল জনতা

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ: ৩০ জুলাই থেকে আবেদন শুরু

স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন: ‘ইনসাফ’ ও ‘জাস্টিস’-এর আহ্বান

গোপালগঞ্জে হামলার জেরে এনসিপি’র ২৪ ঘণ্টার আলটিমেটাম

অ্যান্টিবায়োটিকের ব্যবহারে প্রটোকল মানা হচ্ছে না, আইসিইউতে বাড়ছে মৃত্যু