মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ

Spread the love

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাধ্যমে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। একই সঙ্গে নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) মাধ্যমে বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

রাজউকের সেবা ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজউকের সেবাব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজউকের আওতাধীন এলাকার পরিধি বড় হলেও সে তুলনায় পর্যাপ্ত জনবল ছিল না। এ কারণে স্থানীয় পর্যায়ে মানুষের কাছে সেবা সহজে পৌঁছে দিতে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

মন্ত্রী বলেন, মানুষের কাছে সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় জনবল থাকা জরুরি। রাজউকের ওপর চাপ কমানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে সেবা আরও সহজ করতেই নতুন উন্নয়ন কর্তৃপক্ষগুলো গঠন করা হয়েছে।

রাজউকের সেবাব্যবস্থায় পরিবর্তনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আগে ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে মেইন ক্লিয়ারেন্সের প্রয়োজন হতো। এখন মিউটেশন হয়ে গেলে এ জন্য আর রাজউকে যেতে হবে না।

নারায়ণগঞ্জে বিশেষ মাস্টারপ্ল্যান

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম প্রসঙ্গে গণপূর্তমন্ত্রী বলেন, এনডিএর আইন পাসের পর কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এর মূল লক্ষ্য নারায়ণগঞ্জবাসীকে আরও বেশি সেবা দেওয়া এবং একটি পরিকল্পিত নগর গড়ে তোলা।

তিনি জানান, রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। সেই পরিকল্পনার ভিত্তিতে নগর উন্নয়নের কার্যক্রম পরিচালনা করা হবে।

এনডিএর সীমানা আরও বাড়ানোর সুযোগ রয়েছে কি না, সেটিও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান মন্ত্রী। ফতুল্লাসহ আশপাশের এলাকাগুলোকে ভবিষ্যতে এনডিএর আওতায় আনার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।

জাকারিয়া তাহের সুমন বলেন, এনডিএর বর্তমান সীমানা নির্ধারণ করা হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী তা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে কি না, সেটি যাচাই করে দেখা হবে।

তিনি বলেন, এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় প্রয়োজন হয়। এনডিএর চেয়ারম্যানের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যারা ছিলেন

এনডিএ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্টরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মীর স্বামী রাব্বির স্বীকারোক্তি

ডেঙ্গু মোকাবিলায় সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

রাত ৮টার পর শপিংমল ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

আজও ভারতের সংসদ অভিমুখে পদযাত্রা করবে সিজেপি

ইরানে হামলার বিকল্প নিয়ে ট্রাম্পের ‘সিরিয়াস’ ভাবনা

দুপুর ১২টা পর্যন্ত ভোটের হার ৩২.৮৮ শতাংশ

জিএম কাদেরের বাসভবনে হামলা: সেনা তলব, বৈষম্যবিরোধী ও বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে কুয়েটের প্রকল্প, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর