রবিবার , ২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে সাত শিকারি আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ

Spread the love

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় হরিণ শিকারের প্রস্তুতিকালে সাতজন শিকারীকে আটক করেছে বন বিভাগ।

শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শরণখোলা স্মার্ট টিম–১ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে বন বিভাগের পতাকাসহ দুটি ট্রলার, ১০০টি হরিণ শিকারের ফাঁদ, মই জাল, করাত, কন্টেইনার, ড্রাম, নোঙর, ত্রিপল, পাতিল ও ককসিট উদ্ধার করা হয়।

আটকরা হলেন— রামপালের মনোজ পাল (৪২), মুজিবুর রহমান (৫৬), মুনাফ আলী মোল্লা (২২), মোজাম্মেল শেখ (৫২), খান তামিম (২০), ওহিদ মল্লিক (৩৬) ও মোংলার আলী হোসেন (৪৫)।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, রাস পূজা উপলক্ষে পূণ্যার্থীর ছদ্মবেশে শিকারিরা বনে প্রবেশ করেছিল। গভীর রাতে তারা হোন্দল এলাকায় ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে টিম লিডার দিলীপ মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বন আইনে মামলা দায়েরের পর রবিবার (২ নভেম্বর) দুপুরে আটক সাতজনকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি: মির্জা আব্বাস

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ৪ জাহাজ

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে আইনপ্রণেতাসহ ১৫ মৃত্যু

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

অনিশ্চিত বিশ্বে আস্থা সংকটে এশিয়া, সমাধান অপরিহার্য

ভোটকেন্দ্রে ২৪ ঘণ্টা পাহারার আহ্বান, রেজাল্ট শিট ছাড়া কেন্দ্র ছাড়বেন না: শামা ওবায়েদ

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু

ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

মেগা প্রকল্পের কাজ শেষের আগেই পদ্মার তীর রক্ষা বাঁধে ধস, মুন্সিগঞ্জে তীব্র আতঙ্ক

সমস্যাও একটা বলছেন টার্গেট একটাই : তাইজুল