রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশে প্রতি ১ হাজারে ৩৩২ জন অসুস্থ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ

Spread the love

হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে ২০২৫ অনুযায়ী, গত ৯০ দিনে প্রতি এক হাজার জনসংখ্যায় অসুস্থতার প্রাদুর্ভাব ছিল ৩৩২.১৯ জন। পল্লী এলাকায় এ হার সামান্য বেশি (৩৩৩.৩০), শহরে ৩৩১.৪। নারীর মধ্যে অসুস্থতার হার (৩৫৪.৬) পুরুষের (৩০৯.২) তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

রবিবার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আয়োজিত অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সচিব আলেয়া আক্তার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী এবং বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

জরিপে শীর্ষ রোগগুলোর মধ্যে রয়েছে— উচ্চ রক্তচাপ, পেপটিক আলসার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, চর্মরোগ, হৃদরোগ ও হাঁপানি। বয়স বৃদ্ধির সঙ্গে অসুস্থতার হার দ্রুত বাড়ছে; এক বছরের কম বয়সি শিশুর মধ্যে এ হার ২৩২, কিন্তু ৭৫–৩৯ বছর বয়সি জনগোষ্ঠীতে তা ৭৫৪ জন।

চিকিৎসা গ্রহণের তথ্য অনুযায়ী, ব্যক্তিপ্রতি গড় চিকিৎসা ব্যয় ২,৪৮৭ টাকা, যার অধিকাংশই ওষুধ খাতে। স্ব-চিকিৎসা বা ফার্মেসিতে নির্ভরতার হার সবচেয়ে বেশি—৫১.১ শতাংশ। সরকারি সেবা ব্যবহার বেশি হলেও নারীদের চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে বেশি।

জরিপে আরও দেখা যায়, দেশে সিজারিয়ান প্রসবের হার ৪১.৩ শতাংশ এবং প্রসবপ্রতি গড় ব্যয় ২২,৬৫৫ টাকা। পাশাপাশি, প্রতি ১০০ জনে ৫.২ জন শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতায় ভুগছেন। প্রতিবন্ধকতা-সম্পর্কিত গড় চিকিৎসা ব্যয় ৬,৭৭৫ টাকা, যেখানে পল্লী অঞ্চলে ব্যয় শহরের তুলনায় বেশি।

সর্বশেষ - অপরাধ