শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ: ফাওজুল কবির খান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ২:০১ পূর্বাহ্ণ

Spread the love

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, সম্পূর্ণ কলঙ্কমুক্ত নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন দায়িত্ব নির্বাচন কমিশন ও জনগণের হাতে—যাতে আসন্ন জাতীয় নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হয় এবং অতীতের গ্লানি দূর হয়।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতি আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি যুগান্তকারী নির্বাচন সামনে রেখে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি জানান, যে প্রার্থী প্রার্থী হতে চান তিনি যেন সুযোগ পান, যে ভোটার ভোট দিতে চান তিনি যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন, এবং ভোট গণনা ও ফলাফল যেন সঠিকভাবে প্রতিফলিত হয়—এটাই জাতির প্রত্যাশা।

ফাওজুল কবির খান আরও বলেন, নির্বাচনে জনগণ যাকে নেতৃত্বে দেখতে চাইবে, জাতি সেভাবেই নির্বাচিত প্রতিনিধির পাশে দাঁড়াবে।

সর্বশেষ - অপরাধ