শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিঙ্গাপুরে জানাজা নয়, দুঃখ প্রকাশ বাংলাদেশ হাইকমিশনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) হাইকমিশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানায় হাইকমিশন। এ জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এছাড়া সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়ে হাইকমিশন সকলকে নিজ নিজ অবস্থান থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনার অনুরোধ জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত