শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তাহিতিতে ভূমিধসে অন্তত সাতজন নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ৪:০২ পূর্বাহ্ণ

Spread the love

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে এক শক্তিশালী ভূমিধসে কমপক্ষে সাতজনের মৃত্যু ঘটেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার ভোরে সংঘটিত এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

ঘটনাটি ঘটে এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতের পর, পূর্বাঞ্চলীয় গ্রাম আফাহিতিতে। ফরাসি পলিনেশিয়ার হাইকমিশনার জানিয়েছেন, প্রায় ৩০ মিটার উঁচু ভূমিধস একটি বাড়ি ভাসিয়ে নিয়ে অন্যটির ওপর আছড়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলা হয়েছে, উদ্ধার অভিযান চলাকালীন সময়ে দ্বিতীয় ভূমিধসের ঝুঁকি থাকায় কিছু সময় স্থগিত রাখা হয়। উদ্ধার কার্যক্রম এখনও রাতভর অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/নাজিম

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত