বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গোপালগঞ্জের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ

Spread the love

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে যারা অন্যায় করেছেন, তাদের গ্রেফতার করা হবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে এত পরিমাণ (সহিংসতা) যে হবে, ওই তথ্যটি ছিল না।”

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি বলে এনসিপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আপনিও তো অনেক কিছু বলতে পারেন। যার যার বক্তব্য সে সে দেবে।”

তবে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “গোপালগঞ্জে যারা অন্যায় করেছেন তারা গ্রেফতার হবেন। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।”

উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় হামলা-সংঘর্ষে চারজন নিহত এবং সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অযোগ্য করার দাবি জামায়াতের

মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সন্ধ্যায় শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ইসরায়েলে ইরানের নবম দফা হামলা: বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ

৮৯তম দেশ হিসেবে ‘নয়া দিল্লি ঘোষণা’কে সমর্থন করলো বাংলাদেশ

গাজীপুরের ৫ খুনের আসামি ফোরকান মোল্লার ‘পদ্মা নদীতে ঝাঁপ’

ভূমিকম্পে হতাহতদের প্রতি প্রধান উপদেষ্টার শোক

বন্যায় ৭২ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে