মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ

Spread the love

শারদীয় দুর্গাপূজার নবমীতে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শন করতে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে সেখানে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন সরকারপ্রধান তারেক রহমান।

এদিন রংপুরের পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুর্গাপূজা উপলক্ষে তাঁর এই সফরে বিভিন্ন পূজামণ্ডপের আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত