বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজার এতিম শিশুরা বর্ণনা দিল ইসরাইলি গণহত্যার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ২:১৭ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে ইসরাইলের বর্বর হামলায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় বহু শিশু এতিম হয়ে গেছে, অনেক বাবা-মা তাদের সন্তান হারিয়েছে। ছোট শিশুরা এখনো বোঝে না তারা জীবনে কি হারিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার (২৪ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে এক ব্যক্তি গাজার শিশুদের সঙ্গে কথা বলছেন। শিশুদের জিজ্ঞেস করা হয়, তাদের বাবা-মা মারা গেছে কিনা। একজন ছেলে শিশু জানায়, তার বাবা-মা দুজনই মারা গেছে। আরেক শিশুরা তাদের বাবা-মায়ের মৃত্যুর কথা শেয়ার করে।

এক শিশু বলেন, তার বাবা আটার বস্তা আনতে গিয়েছিলেন, যেন পরিবার খেতে পারে, কিন্তু শহীদ হয়ে ফিরে এসেছেন। একজন মেয়ে জানান, তার বাবাকে ইসরাইলি সেনারা তিনটি গুলি করেছে। শিশুরা তাদের হার্টের দিকে ইঙ্গিত করে জানায় বাবা মারা গেছেন।

শিশুরা তাদের পরিবার ও বাবার নামও জানান। একজনের বাবা ফাদি ছিলেন, নাবলুসে কাঠ কুড়িয়ে আটা কিনতে গিয়েছিলেন, কিন্তু মৃত অবস্থায় ফিরে এসেছেন।

এই ভিডিওতে প্রকাশিত ঘটনার মাধ্যমে দেখা যায়, গাজার শিশুদের উপর হামলার দীর্ঘমেয়াদি প্রভাব এবং তাদের জীবনের কতটা ক্ষতি হয়েছে তা বোঝা যায়।

সূত্র: আলজাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের প্রত্যাবর্তনে বিমানবন্দরে কড়া নিরাপত্তা

নির্বাচনকে কেন্দ্র করে পুলিশকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

সারা বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, উঠতে পারে ১২ প্রকল্প

২৫ দিন পর সচল ইস্টার্ন রিফাইনারি: উৎপাদন শুরু, স্বস্তিতে জ্বালানি খাত

লাস ভেগাসে আচমকা বিয়ের বন্ধনে তনুশ্রী চক্রবর্তী

ইরানের ১০ দফা প্রস্তাব: আলোচনার টেবিলে তেহরানের কঠোর শর্ত

ইরানে সমাবেশে ক্ষেপণাস্ত্র প্রদর্শন, উত্তেজনা বৃদ্ধি

রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, নিহত ২

চীনে রফতানি বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করতে হবে: বাণিজ্য উপদেষ্টা