শুক্রবার , ১ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডিএসসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন সাদিক কায়েম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ণ

Spread the love

আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁর নাম প্রস্তাব করা হয়। যদিও দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে সাদিক কায়েমই হচ্ছেন তাদের চূড়ান্ত পছন্দ। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে প্রার্থী হিসেবে ঘোষণার সময় তিনি নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন।

নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতিমধ্যে নিজের ভোটার এলাকা খাগড়াছড়ি থেকে পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর করেছেন। জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ—উভয় সিটির জন্যই তাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং দ্রুতই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে তা জানানো হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাদিক কায়েমের তরুণদের মাঝে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে। আনুষ্ঠানিক ঘোষণার পরেই তিনি কোমর বেঁধে নির্বাচনী প্রচারণায় নামবেন বলে ঘনিষ্ঠ মহল নিশ্চিত করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘নির্বাচন পেছালে ভয়ংকর ক্ষতি হবে’— ডা. জাহিদ

জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা ডিবি হেফাজতে

শিক্ষা খাতে আমূল পরিবর্তনের রোডম্যাপ: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

নতুন সরকারের শপথে আমন্ত্রণ পেতে পারেন মোদী–শেহবাজ

উগান্ডায় স্কুলবাস উল্টে ২০ শিক্ষার্থীসহ ২১ জন নিহত

হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান

চার দাবিতে ফের অচল চট্টগ্রাম বন্দর, কর্মবিরতিতে পণ্য ওঠানামা বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে ৬৯.৮৩% ভোট, চলছে গণনা

ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা

আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার