রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রবিবার সশস্ত্র বাহিনীসহ ১৬টি গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসির উপ-সচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ জানুয়ারি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলির সমন্বয় সাধনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সভায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) মহাপরিচালক, র‌্যাব মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এ বৈঠকে গণভোট ও নির্বাচনের সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বাহিনীগুলোর দায়িত্ব বণ্টন ও পারস্পরিক সমন্বয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের আবেগপূর্ণ সম্পর্ক: প্রধান উপদেষ্টা

নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে

কুর্দিদের যুদ্ধে জড়ানো নিয়ে ট্রাম্পের সতর্ক অবস্থান

ওষুধের দাম বাড়িয়ে জনগণকে বিপদে ফেলা যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের নির্বাচনী অডিও বার্তা

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭০০ এর বেশি ফিলিস্তিনি

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ৭ জুন

রাজনীতি ও অর্থনীতিতে গণতন্ত্রায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়

নিউইয়র্কে কুমোকে ভোট দেওয়ার আহ্বান ট্রাম্পের