মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলিম ব্রাদারহুড নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিসর, লেবানন ও জর্ডানে সক্রিয় মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখা ও গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউস জানায়, এসব গোষ্ঠী ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন করছে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।

ডিক্রিতে বলা হয়েছে, জর্ডানের মুসলিম ব্রাদারহুড নেতারা হামাসকে সামগ্রী ও বিভিন্ন সহায়তা দিয়েছে। লেবাননের শাখা আল-জামাআ আল-ইসলামিয়া-হিজবুল্লাহ হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। মিসরীয় শাখার নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর সহিংস হামলার ডাক দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর হলে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে কোনও ধরনের সহায়তা দেওয়া বেআইনি হবে, তাদের বর্তমান ও সাবেক সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত হবে এবং অর্থনৈতিক উৎস সংকুচিত করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ৩০ দিনের মধ্যে গোয়েন্দা প্রধানের সঙ্গে পরামর্শ করে প্রতিবেদন দিতে হবে; ৪৫ দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণার সম্ভাবনা রয়েছে।

১৯২৮ সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড বিভিন্ন দেশে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালায়। ট্রাম্পের পদক্ষেপের সমালোচকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে। তবে আমেরিকান মুসলিম সংগঠনগুলো এই নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

নিউইয়র্কে কুমোকে ভোট দেওয়ার আহ্বান ট্রাম্পের

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট পাস’ গুজব

বিশ্বের নজর পাকিস্তানে, লকডাউনে ইসলামাবাদ

সরকারের অনুমোদন সাপেক্ষেই চূড়ান্ত হবে আরপিও সংস্কার

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ নিলেন

গণভোটের রায় অনুযায়ী সংস্কার না হলে সরকার পতনের আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

মঙ্গলবার থেকে বৃষ্টি কমে উন্নতি হতে পারে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি

শ্রমবাজারে বড় সুযোগ: জাপানে ১ কোটি কর্মীর চাহিদা

পল্লী উন্নয়নে সিরডাপের সঙ্গে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ