বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডেমরার আমুলিয়ায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটির ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, প্রথম ইউনিট সকাল ১১টা ৫৫ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া আরও দুটি ইউনিট পথে রয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগা কারখানাটি টিনশেডের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর পৌনে ১টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্তমান সংস্কার কি এনসিপিকে ক্ষমতায় আনার জন্য?

ঐকমত্য কমিশন বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

রোববার সর্বদলীয় বৈঠকের আহ্বান প্রধান উপদেষ্টার

আওয়ামী দোসররা নির্বাচনে সম্পৃক্ত হতে পারবে না

সংবাদ সম্মেলনের আগেই এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তার

জাতিসংঘে ইরানের নালিশ: কাতার, কুয়েত ও ইউএই-র বিরুদ্ধে কড়া চিঠি

গবেষণায় নৈতিকতা ও সুষ্ঠু বাজেট ব্যবস্থাপনা জরুরি: ডুয়েট উপাচার্য

ঢাকার সঙ্গে কলকাতাতেও ভূমিকম্পের কম্পন, আতঙ্কে ঘর ছাড়ল মানুষ

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার পটুয়াখালী থেকে গ্রেফতার

কাজীরহাট ফেরিঘাটে নাব্যতাসংকট দুই শতাধিক ট্রাক আটকে

কাজীরহাট ফেরিঘাটে নাব্যতাসংকট: দুই শতাধিক ট্রাক আটকে