মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার অসুস্থতায় জাতির গভীর উদ্বেগ: রিজভী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৮:৩০ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, দেশের সাধারণ মানুষও গভীর উদ্বেগ ও সমবেদনায় আচ্ছন্ন। তিনি বলেন, খালেদা জিয়া জনগণের আস্থার প্রতীক এবং সংকটময় সময়ে দেশবাসীকে নেতৃত্ব দিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে আয়োজিত কোরআনখানি ও সাদাকায়ে জারিয়া কার্যক্রম তত্ত্বাবধান করতে গিয়ে রিজভী এসব কথা বলেন। তিনি জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চারটি ছাগল জবাই করে গরিবদের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে।

রিজভী আরও বলেন, নানা ষড়যন্ত্রের মুখেও খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি। তাই তার অসুস্থতায় দলমত নির্বিশেষে মানুষের মনে গভীর ব্যথা সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত