শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়: লাল গালিচা সংবর্ধনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ৬:১৯ পূর্বাহ্ণ

Spread the love

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকায় অবতরণ করে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানান।

বৈঠকের পর তোবগেকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টাদের বৈঠক হবে। বিকেল ৩টায় অধ্যাপক ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক এবং সন্ধ্যায় তাঁর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশগ্রহণ করবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩৫ মিনিট উড্ডয়নের পর বারামতিতে বিধ্বস্ত অজিত পাওয়ারের বিমান

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়লো

যশোরে ঢাকাগামী বাসে অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের বৈঠক

এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আপিলের রায় আজ

জুনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াত আমিরের

বাংলাদেশকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সরবরাহে আগ্রহী পাকিস্তান

হামলা-আগুনে আতঙ্কিত গণমাধ্যম

সব হাসপাতালের জন্য জরুরি নির্দেশ জারি

যে বিএনপিকে ভালোবাসি, সেই বিএনপি খুঁজে পাচ্ছি না’: আসিফ আকবর