বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হংকংয়ে ওয়াং ফুক কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ

Spread the love

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটের দিকে কমপ্লেক্সের কয়েকটি উঁচু ভবনে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চায়না ডেইলির তথ্য অনুযায়ী, একাধিক টাওয়ারে আগুন ছড়িয়ে যাওয়ায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, ভবনগুলোর ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন। ইতোমধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল ৫টা পর্যন্ত সাতজন আহতকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল ও প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, আর একজনের অবস্থা স্থিতিশীল।

ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে আশেপাশের বাসিন্দাদের ঘরে অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ জনগণকে প্রবেশ না করার অনুরোধ করা হয়েছে।

ওয়াং ফুক কোর্ট মোট আটটি ব্লক নিয়ে গঠিত একটি বিশাল আবাসিক কমপ্লেক্স, যেখানে প্রায় ২,০০০ ইউনিট রয়েছে। আগুন লাগা ভবনগুলোর বাইরের দিকে নির্মাণে ব্যবহৃত বাঁশের ভারা থাকায় আগুন নিচ থেকে দ্রুত ওপরের দিকে ছড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এফপি জার্নাল

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

ঝালকাঠিতে জনতার হাতে আটক দুই সমন্বয়ক

উত্তরায় বিমান দুর্ঘটনায় ইইউ’র গভীর শোক: নিহত ও আহতদের প্রতি সমবেদনা

ঢালাও আসামির ফাঁদে জুলাই আন্দোলনের মামলা: ২ বছরেও মেলেনি ইমন হত্যা মামলার চার্জশিট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

রাকসু নির্বাচনে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা

হাইকমিশনার তলব: যা জানাল ভারত সরকার

আজ থেকে আবারও প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠনের ইঙ্গিত আইন উপদেষ্টার

ইরানের ওপর মার্কিন হামলা: ১৫ বছরের পরিকল্পনার ‘চূড়ান্ত পরিণতি’