ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর ৩০০ আসনের জন্য রিটার্নিং অফিসার (আরও) ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ও গণভোট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং ইসি সচিবালয়ের তিন কর্মকর্তা মিলিয়ে মোট ৬৯ জনকে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং অফিসারদেরও একই সঙ্গে নিয়োগ দেওয়া হয়।



















