সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মরুকরণ ঠেকাতে সৌদির কৃত্রিম বৃষ্টি প্রকল্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ

Spread the love

মরুকরণ ও খরার বিরুদ্ধে লড়তে সৌদি আরব কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং কর্মসূচি হাতে নিয়েছে। ‘সৌদি রিজিওনাল ক্লাউড সিডিং প্রোগ্রাম’-এর আওতায় প্রথম ধাপে রিয়াদ, কাসিম, হাইল, মক্কা, আল-বাহা ও আসির অঞ্চলে কার্যক্রম চালু করা হচ্ছে। উদ্যোগটির প্রধান লক্ষ্য হলো পানি সম্পদ বৃদ্ধি ও বনভূমি সম্প্রসারণ।

ক্লাউড সিডিং প্রযুক্তিতে বিশেষ ধরনের মেঘে পরিবেশবান্ধব রাসায়নিক প্রয়োগের মাধ্যমে বৃষ্টিপাত ঘটানো হয়। এ কাজে ব্যবহৃত বিশেষায়িত উড়োজাহাজ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ‘মিডল ইস্ট গ্রিন সামিট’-এর অংশ হিসেবে এ কর্মসূচি ঘোষণা করেন। এটি সৌদি আরবের ভিশন–২০৩০ কৌশলের অংশ। ইতোমধ্যে রিয়াদ, হাইল ও কাসিমে কার্যক্রম শুরু হয়েছে।

দেশটিতে প্রথম ক্লাউড সিডিং পরীক্ষা হয় ১৯৮৬ সালে। পরবর্তী সময়ে ২০০৪ ও ২০০৬ সালে গবেষণা চালানো হলেও প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২২ সালে।

সাম্প্রতিক সময়ে এ প্রকল্পের আওতায় ৭৫২টি ফ্লাইট পরিচালনা করে প্রায় ১,৮৭৯ ঘণ্টা কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি গবেষণার উদ্দেশ্যে আরও ৫১টি ফ্লাইট চালানো হয়েছে। আগস্টে রামাহ অঞ্চলে এক পরীক্ষামূলক ফ্লাইটে মেঘের পানির পরিমাণ বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে।

সৌদি আবহাওয়ার বিশেষ বৈশিষ্ট্যের কারণে এখানে ক্লাউড বেস ও ক্লাউড টপ—দুই ধরনের সিডিং পদ্ধতি ব্যবহার করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় ১৬ ঘণ্টা পরও মামলা হয়নি

জুলাই গণঅভ্যুত্থান: ঢামেক মর্গে এখনও পড়ে আছে ৬ শহিদের লাশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

মালয়েশিয়ায় আটক ৭২ বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফেরত

ইউনিসেফের মাধ্যমে ৪১২ কোটি ৭১ লাখ টাকার ভ্যাকসিন কিনছে সরকার

খুলনায় ‘বিষাক্ত মদপানে’ ৫ জনের মৃত্যু

সংস্কার বাস্তবায়ন করতে চাই, নির্ভর করবে রাজনৈতিক দলের ঐক্যের ওপর : আসিফ নজরুল

চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু

সৌদি আরবে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে: শিক্ষামন্ত্রী