বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতে নিরাপত্তা সংলাপ: খলিলুরের সঙ্গে দোভালের গুরুত্বপূর্ণ বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হয়, জানিয়েছে বাংলাদেশের হাইকমিশন।

বৈঠকে খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের কাজ এবং প্রধান দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খলিলুর দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

ড. খলিলুর রহমান ভারতের সফর করছেন ভারতের নেতৃত্বাধীন মহাসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম সিএসসি-তে যোগ দিতে। ফোরামের সদস্য দেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ, আর সেশেলস পর্যবেক্ষক হিসেবে যুক্ত আছে।

সর্বশেষ - অপরাধ