শনিবার , ২২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের ভিসা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের শিক্ষার্থী ভিসা কোন কোন কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

শুধু ভিসা বাতিলই নয়, এ ধরনের পরিস্থিতিতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্ট শিক্ষার্থী। তাই যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের ভিসার সব শর্ত যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

দূতাবাস আরও জানিয়েছে, শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজেদের ভিসার শর্ত সম্পর্কে সচেতন থাকতে হবে। শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের পরিবর্তন হলে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের বৈধ শিক্ষার্থী মর্যাদা বজায় রাখা এবং শিক্ষা কার্যক্রমের সঙ্গে নিয়মিত যুক্ত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতায় আপত্তি নেই: রিজওয়ানা হাসান

আওয়ামী লীগ সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠনই আছে: প্রেস সচিব শফিকুল আলম

মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান প্রেরণার উৎস হয়ে উঠেছিল: প্রধানমন্ত্রী

আল-আকসা মসজিদ বন্ধ: ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা

সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবি কেন্দ্রীয় মসজিদে

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৬

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত

শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠন শুনানি আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ