সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

Spread the love

সারাদেশে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন কয়েক ধাপে আয়োজন করা হবে। তবে মোট কতটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, একটি উপজেলার আওতাধীন সব ইউনিয়নে একই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, একটি উপজেলার কিছু ইউনিয়নে একসঙ্গে নির্বাচন করে বাকি ইউনিয়নগুলো অন্য ধাপে নির্বাচন করলে প্রশাসনিক ও নির্বাচনী কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একই উপজেলার সব ইউনিয়নে একই সময়ে ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। তবে কতটি ধাপে নির্বাচন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়েও কাজ করছে নির্বাচন কমিশন। এ বিষয়ে গঠিত কমিটি আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবনা দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সময়ে সাংবাদিকদের কার্ড ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

ইউনিফর্ম পরে পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিস্টের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ

মিটফোর্ড হত্যাকাণ্ড: বিএনপি’র প্রতিবাদ ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: বদিউল আলম মজুমদার

শিক্ষিত বেকার কমাতে শিক্ষাব্যবস্থাকে সাজানো হচ্ছে : প্রধানমন্ত্রী

জলবায়ু মোকাবিলায় তারেক রহমানের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিদিশা এরশাদ

প্রেমিকাকে ভিডিও কলে রেখেই কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা-১৩ আসনে মামুনুলের চেয়ে ববি হাজ্জাজ ৪০০ ভোটে এগিয়ে

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, চিকিৎসায় যাচ্ছেন বিদেশে