বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সখীপুরে বাড়ি থেকে মা–মেয়ের লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ

Spread the love

টাঙ্গাইলের সখীপুর উপজেলার মুচারিয়া পাথার এলাকায় একটি বাড়ি থেকে মা–মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, ২৬ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে সাজেদাকে শ্বাসরোধে হত্যার পর নানা রোগে ভোগা মা শাহনাজ বেগম (৫৫) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার সকাল ১১টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শাহনাজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা ও পেটব্যথাসহ নানা রোগে ভুগছিলেন। অন্যদিকে জন্মগতভাবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সাজেদার অবস্থাও কয়েকদিন ধরে আরও খারাপ হচ্ছিল।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের শারীরিক কষ্ট ও মেয়ের বাড়তি জটিলতা সামলাতে না পেরে শাহনাজ বেগম চরম হতাশায় এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। রাতের ঘটনায় বাড়ির কর্তা শামছুল আলম পাশের গোয়ালঘরে ঘুমিয়ে ছিলেন।

সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, মা–মেয়ে দুজনই দীর্ঘদিন অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে এটি মানসিক চাপজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত