শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উপদেষ্টাদের দপ্তর বণ্টন: গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ জন উপদেষ্টার মধ্যে আটজনের দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত মঙ্গলবার এসব উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন এই দপ্তর বণ্টনের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর নীতি-নির্ধারণী কার্যক্রমে আরও গতি আসবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাগণ প্রজ্ঞাপন অনুযায়ী, অভিজ্ঞ রাজনৈতিক নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক সংস্কার ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা তিনজনই মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাগণ প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ নজর কেড়েছে মাহদী আমিনের দায়িত্বপ্রাপ্তি; তাঁকে একযোগে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান—এই চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ৩৯ বাংলাদেশি ফেরত

ঢাবি অধ্যাপক ড. এরশাদ হালিম সাময়িকভাবে বরখাস্ত

সরকারি হাসপাতালে সার্বক্ষণিক সেবা চালুর নির্দেশ সমাজকল্যাণ মন্ত্রীর

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

প্যারিসের চেয়েও বড় দাবানলে বিপর্যস্ত ফ্রান্স

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি: টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ

ইরানের ওপর ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প: সমঝোতার জন্য তেহরানকে শেষ বার্তা

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির

এক বছরে ট্রেনে কাটা পড়ে ৮৫ জনের মৃত্যু

হাতিয়ায় বিটিভি সাংবাদিককে কুপিয়ে আহত