রাজধানীর বাজারে পেঁয়াজের দাম দ্রুত বৃদ্ধি পেয়ে প্রতি কেজি ১০০ টাকা ছাড়িয়েছে। এখন খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০–১১০ টাকায়, যেখানে তিন দিন আগে দাম ছিল ৭৫–৮৫ টাকা।
পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম ৯০–১০৫ টাকা কেজি পর্যন্ত ওঠেছে, যা আগে ৭২–৮৫ টাকা কেজি ছিল। ব্যবসায়ীরা দাবি করেছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে, ফলে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
তারা আরও জানান, মৌসুম শেষ ও মজুত কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। তাই সময়মতো ভারত থেকে আমদানি অনুমোদন দেওয়ার দাবি তুলেছেন আড়তদাররা।
উল্লেখ্য, দেশের রবি মৌসুম অক্টোবরের মাঝামাঝি শুরু হলেও কিছু এলাকায় চাড়া রোপণ দেরিতে হয়েছে, যার কারণে নতুন পেঁয়াজ বাজারে আসতে আরও সময় লাগবে। বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


















