বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৮:১৯ পূর্বাহ্ণ

Spread the love

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব শেষে নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ নেন খলিলুর রহমান।

বাংলাদেশ সময় রাত ৯টার দিকে অনুষ্ঠিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন।

৯৯ ভোট পেয়ে নির্বাচিত

চলতি বছরের ২ জুন গোপন ব্যালটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। নির্বাচনে তিনি ৯৯ ভোট পান।

তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছিলেন ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত পদ

জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থার আওতায় এবারের সাধারণ পরিষদের সভাপতি পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। সেই আঞ্চলিক কোটায় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্বে এলেন।

আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয় এবং বহুপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সভাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

খলিলুর রহমানের এই দায়িত্ব গ্রহণকে বাংলাদেশের কূটনীতির জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত