বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশি কর্মী পাঠাতে মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

Spread the love

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশটির দেওয়া শর্ত শিথিল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, কয়েকটি বড় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় মালয়েশিয়া। বাংলাদেশ সরকার মালয়েশিয়াকে জানিয়েছে, শর্ত শিথিল করে রিক্রুটিং এজেন্সির জন্য যতটা সম্ভব উন্মুক্ত সুযোগ নিশ্চিত করা হোক।

ড. আসিফ নজরুল জানান, মালয়েশিয়া যে ১০টি শর্ত দিয়েছে, তার মধ্যে কিছু শর্তের বিরুদ্ধে বাংলাদেশ আপত্তি জানিয়েছে। শর্তগুলো পূরণ করতে গেলে শুধুমাত্র কিছু বড় এজেন্সি সুবিধা পাবে, যা বাংলাদেশ সরকার চায় না। তিনি বলেন, “আমরা চাই সুযোগ যত বেশি সম্ভব অবারিত হোক। এজন্য আমরা শিথিলের দাবি করেছি এবং তারা আমাদের আশ্বাস দিয়েছে এগুলো বিবেচনা করার।”

উপদেষ্টা আরও জানিয়েছেন, শর্ত শিথিল ও শ্রমবাজার সব এজেন্সির জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যোগাযোগ ও কূটনৈতিক আদান-প্রদান অব্যাহত থাকবে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনৈতিক দলগুলোর

ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১

ফরিদপুরে বাস-অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

বিনা খরচে দেশে আসবে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ

মালবাহী বিমানে রাশিয়ায় স্বর্ণ পাঠাচ্ছে ইরান, মস্কো পাঠাচ্ছে অস্ত্র?

নির্বাচনে কালো টাকা ব্যবহারে কঠোর নজরদারির ঘোষণা দুদক চেয়ারম্যানের

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের