শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফরিদপুরে বাস-অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

Spread the love

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের কারও নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, নিহত তিনজনই অ্যাম্বুল্যান্সের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এরই মধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ