মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনে কালো টাকা ব্যবহারে কঠোর নজরদারির ঘোষণা দুদক চেয়ারম্যানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ২:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি সতর্ক করে বলেন, কেউ কালো টাকা ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে বিশেষ নজরদারি দলও মাঠে নামবে।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ, আর নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে।

দুদক চেয়ারম্যান জানান, নির্বাচনে টাকা খরচ বাড়ার প্রবণতা থাকে, তবে আইনের ফাঁকফোকর দিয়ে কালো টাকা ব্যবহার বন্ধে ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করবে। তিনি বলেন, অবৈধ অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ না হলে মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে।

তিনি আরও আহ্বান জানান, প্রার্থীরা সম্পদ বিবরণীতে ভুয়া তথ্য দিলে মিডিয়া যেন তা দুদককে জানায়। একইসঙ্গে সবাইকে এখন থেকেই স্লোগান তুলতে বলেন— “দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘে ইরানের নালিশ: কাতার, কুয়েত ও ইউএই-র বিরুদ্ধে কড়া চিঠি

জ্বালানি সংকটে নির্ঘুম ঢাকা: পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ হাহাকার

নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসছেন না ইরানের সর্বোচ্চ নেতা

শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

ইরানে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’: জাতিসংঘের বিশেষজ্ঞদের নিন্দা

শ্যামবাজারে র‌্যাবের অভিযানে ৫০ টন নিষিদ্ধ কেমিক্যাল জব্দ

বিগত দিনের সব জুলুম ক্ষমা করে দিলাম: জামায়াত আমির

ভুল কমিউনিটি সেন্টারে বরযাত্রা: খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার